Monday 24 August 2026,

ট্রাম্পের ভয়ংকর চিন্তা, ধ্বংস হয়ে যেতে পারে ইরান

প্রকাশিত : 12:17 PM, 17 June 2025 Tuesday 131 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে জড়িয়ে পরার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তেহরানের ফরদো পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর কথা ভাবছেন।

সত্যি যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চিন্তা বাস্তবে রূপ নেয় তাহলে ধ্বংস হয়ে যেতে পারে ইরান।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ওই পরমাণু স্থাপনায় হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা ‘ব্যাংকার বাস্টার’ প্রয়োজন। আর এ কাজে ব্যবহার হতে পারে আমেরিকান বি-২ বোমারু বিমান।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক সাংবাদিক ডেভিড ই সাঙ্গার এবং জনাথন সোয়ান লিখেছেন, ট্রাম্প যদি এমন সিদ্ধান্ত নিয়ে আগান তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়বে। যদিও ট্রাম্প তার দুটি নির্বাচনী প্রচারণায় এ ধরনের সংঘাতে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT