Thursday 20 August 2026,

গাজায় আরও এক বর্বর ইসরাইলি সেনা নিহত, আশঙ্কাজনক ৪

প্রকাশিত : 12:11 PM, 17 June 2025 Tuesday 118 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দক্ষিণ গাজা উপত্যকায় প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা।

এতে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। এ পর্যন্ত গাজায় ৪৩৩ সেনা নিহত হয়েছে বলে জানায় ইসরাইল।

সামরিক বাহিনী আইডিএফ জানায়, গাজা উপত্যকায় যুদ্ধের সময় তাদের সেনারা আক্রান্ত হয়।

নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট নাভে লেশেম। বয়স ২০। পশ্চিম তীরের নোকদিম বসতি থেকে আসা নাভে লেশেম গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের সদস্য।

আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, খান ইউনিসে অভিযানের সময় লেশেম এবং অন্যান্য আহত সৈনিকরা একটি সাঁজোয়া সেনাবাহী গাড়িতে ছিলেন।

হঠাৎ একজন সন্ত্রাসী গাড়ির বাইরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। সেনার কী করবেন তা বুঝে উঠার আগেই সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে লেশেম নিহত এবং বাকিরা আহত হন। তাদের মধ্যে একজন অফিসারসহ চারজন সৈনিকের অবস্থা আশঙ্কা। বাকি তিনজন সৈনিক মাঝারি অবস্থায় এবং আরও তিনজন সামান্য আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করে। এর জেরে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। এ যুদ্ধের জেরে লেবানন ও ইয়েমেনেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT