Friday 21 August 2026,

ইরাকে মার্কিনী নাগরিক ও প্রতিষ্ঠানে হামলার শঙ্কা

প্রকাশিত : 09:21 AM, 16 June 2025 Monday 114 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রতিষ্ঠান এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস জানায়, “আমরা ইরাকে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে বিদেশিদের ঘন ঘন যাতায়াত করা স্থান এবং বড় জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।”

এই সতর্কতা এমন এক সময়ে এলো যখন ইরাকি কিছু নাগরিক এবং রাজনৈতিক কর্মীরা আজ সন্ধ্যায় বাগদাদের গ্রিন জোনে বিক্ষোভের ডাক দিয়েছেন। উল্লেখ্য, গ্রিন জোনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারী দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের দাবি, বাগদাদ থেকে মার্কিন দূতাবাস বন্ধ করে তাদের কূটনৈতিক কর্মীদের দেশত্যাগ নিশ্চিত করতে হবে।

এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনার প্রভাব ইরাকের মতো দেশেও ছড়িয়ে পড়তে পারে।

স্থানীয় সূত্রগুলো জানায়, বাগদাদের নিরাপত্তা বাহিনী গ্রিন জোনের চারপাশে নজরদারি বৃদ্ধি করেছে এবং বিক্ষোভ মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে মার্কিন নাগরিকদের সব ধরনের ভ্রমণ সতর্কতা মেনে চলা এবং জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT