ইসরাইলের অর্থমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
প্রকাশিত : 09:16 AM, 11 June 2025 Wednesday 120 বার পঠিত
গাজা নিয়ে মন্তব্য করায় ইসরাইলের অতি-ডানপন্থি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়, ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ—উভয়ের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এ পদক্ষেপের অংশ হিসাবে যুক্তরাজ্যে তাদের যে কোনো সম্পদ জব্দ করা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বলেছেন, ইসরাইলি অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির ‘চরমপন্থি সহিংসতা এবং ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উসকে দিয়েছেন’।
এর জবাবে ইসরাইল বলেছে, নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত নিন্দনীয়।
গাজায় যুদ্ধের বিষয়ে স্মোট্রিচ এবং বেন-গভির উভয়ই তাদের অবস্থানের জন্য ব্যাপক সমালোচিত।
বিবিসি বলছে, স্মোট্রিচ গাজায় সাহায্য প্রবেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, অন্যদিকে বেন-গভির গাজাবাসীদের এই অঞ্চল থেকে ‘পুনর্বাসনের’ আহ্বান জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























