Thursday 19 November 2026,

৪৫ ভেনেজুয়েলান কর্মীকে ছুটিতে পাঠাল ডিজনি ওয়ার্ল্ড

প্রকাশিত : 05:34 PM, 24 May 2025 Saturday 130 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় থিম পার্ক ডিজনি ওয়ার্ল্ডে কাজ করা ভেনিজুয়েলার ৪৫ নাগরিককে ছুটিতে পাঠানো হয়েছে। আইনি জটিলতায় তাদের ছুটিতে পাঠিয়েছে ডিজনি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। তবে ছুটিতে পাঠানো কর্মীরা ডিজনির দেওয়া বিভিন্ন সুবিধা ও সুযোগ-সুবিধা পেতে থাকবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে ভেনিজুয়েলার অভিবাসীদের অস্থায়ী সুরক্ষা অবস্থা (টিপিএস) বাতিল করার অনুমতি দিয়েছে। এর জেরেই ৪৫ কর্মীকে ছুটিতে পাঠায় ডিজনি ওয়ার্ল্ড। শুক্রবার এক বিবৃতিতে ডিজনি জানিয়েছে, ‘আইনের লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের সব কর্মীর স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ—বিশেষ করে যখন তারা পরিবর্তিত অভিবাসন নীতির মধ্য দিয়ে যাচ্ছেন।’

ছুটিতে পাঠানো কর্মীদের প্রায় দুই-তৃতীয়াংশই ইউনিয়ন চুক্তির আওতায় কর্মরত ছিলেন। ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে ইউনিয়ন শ্রমিকদের জন্য প্রচলিত নিয়ম অনুসারে, কর্মীরা যদি চাকরি হারানোর এক বছরের মধ্যে বৈধ কর্মসংস্থান অনুমোদন উপস্থাপন করতে পারেন তাহলে তারা আগের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নিয়েই পুনর্বহাল হতে পারবেন।

ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ইউনিয়নের লোকাল ১৬২৫-এর সেক্রেটারি-ট্রেজারার জুলি জারকোভিচ বলেন, ‘এটি খুবই হতাশাজনক। ডিজনিকে খলনায়ক বানানো হচ্ছে। কিন্তু বাস্তবে তাদের করার কিছুই ছিল না।’

তিনি আরও বলেন, ‘যদি ডিজনি তাদের ছুটিতে না পাঠাত তাহলে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) ডিজনি ওয়ার্ল্ডে অভিযান চালাত। তাহলে পরিস্থিতি আরও জটিল হতো।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT