Wednesday 26 August 2026,

হামাসের হামলার ‘কড়া জবাব’ দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

প্রকাশিত : 09:49 AM, 7 April 2025 Monday 161 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার জবাবে ‘শক্ত প্রতিক্রিয়া’ জানানোর নির্দেশ দিয়েছেন। রোববার গাজা উপত্যকা থেকে প্রায় ১০টি রকেট ছোড়া হয় বলে তার কার্যালয় জানায়।
এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় আইডিএফ-এর তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন।’

এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে ছিলেন। তিনি সেখান থেকেই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে কথা বলেন।

এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল-বালাহ এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর মতে, রকেট হামলাগুলো এই এলাকা থেকেই চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রায়ি এক্স-এ লিখেছেন, ‘গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় অবস্থানরত সব বাসিন্দাদের উদ্দেশ্যে এটি একটি চূড়ান্ত এবং জরুরি সতর্কবার্তা। হামলা শুরু হওয়ার আগেই আপনাদের নিরাপত্তার জন্য সাথে সাথে দক্ষিণে মাওয়াসি এলাকার পরিচিত আশ্রয়স্থলে চলে যান।’

তিনি আরও লেখেন, ‘যেখান থেকেই রকেট ছোড়া হবে, আমরা সেখানে তীব্র হামলা চালাব।’

পরে ইসরায়েলি বাহিনী জানায়, তারা গাজা থেকে রকেট ছোড়ার পর পাল্টা আঘাত হিসেবে ওই এলাকায় একটি রকেট লঞ্চারের ওপর বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করে, এই লঞ্চার থেকেই রকেট ছোড়া হয়েছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT