Friday 24 July 2026,

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে নিহত ১; গুরুতর আহত ২

প্রকাশিত : 05:18 AM, 31 March 2025 Monday 138 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পটুয়াখালীতে ঈদ উপলক্ষ্যে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফি পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেল। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্র।

এছাড়াও রোববার রাত সাড়ে ৮টার দিকে আতশবাজি ফোটাতে গিয়ে মো. বেলাল তালুকদার(১৬) ও তাঁর চাচাতো ভাই মো. রাব্বির(১৫) হাতের একাংশ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এদের বাড়ী সদর উপজেলার হকতুল্লা গ্রামে।

নিহত রাফির মামা আবুল বাশার ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রোববার ঘটনার সময় রাফি তাঁর বসত-ঘরের পাশে অবস্থান করে একটি আতশবাজি ফাটান। এসময় অতিরিক্ত মাত্রায় বিস্ফোরন এবং বিকট শব্দ হয়ে আতশবাজির অংশ বিশেষ রাফির গলায় ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। এসময় রাফি গলা থেকে প্রচন্ড রক্তক্ষন শুরু হয়ে অচেতন হয়ে পরে। টের পেয়ে রাফির পরিবার তাৎক্ষনিক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাফিকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায় আহত বেলাল ও রাব্বির ফুফা সিদ্দিকুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে বেলাল ও রাব্বি একটি আতশবাজি হাতে নিয়ে ফাটানোর প্রস্তুতি নেয়। এসময় আতশবাজিটি হাতে রাখা অবস্থায় বিস্ফোরিত হয়। এতে বেলালের ডান হাতের তালু,আঙুলসহ একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বেলালের বাম চোখে প্রচন্ড আঘাত লাগে। তিনি আরও বলেন, আতশবাজি বিস্ফোরনের সময় বেলালের সঙ্গে থাকা তার চাচাতো ভাই রাব্বির ডান হাতের তালু এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরন করেছেন। ডাক্তার বলেছেন বেলালের হাতের একটি অংশ কাটা লাগতে পারে। তাই দুজনকে নিয়ে দ্রুত বরিশাল রওনা হয়েছি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. নয়ন সরকার জানান,আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মাক আঘাত করেছে। যে কারনে প্রচুর রক্তক্ষরন হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও আতশবাজির ঘটনায় আরও দুই জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন। তাদের হাত ও চোখ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT