Friday 24 July 2026,

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

প্রকাশিত : 10:27 AM, 30 March 2025 Sunday 128 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন।

এদিন সকাল ৭.৩০ মিনিট রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্রভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৫ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT