Thursday 19 November 2026,

ট্রাম্প-এরদোগান ফোনালাপ নিয়ে যা বললেন মার্কিন বিশেষ দূত

প্রকাশিত : 06:00 AM, 23 March 2025 Sunday 130 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সম্প্রতি তিন তিনটি আলোচিত ফোনালাপের ঘটনা ঘটেছে। যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফোনালাপ।

এরপরই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং এর কয়েকদিন আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গেও ফোনালাপ হয় ট্রাম্পের।

তবে পুতিন ছাড়া পরের দুজনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের বিষয়টি তেমন গুরুত্ব পায়নি বিশ্ব মিডিয়ায়। যা নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

তিনি জানিয়েছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ফোনালাপ ছিল ‘গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক’। তবে এটি গণমাধ্যমে যথেষ্ট গুরুত্ব পায়নি।

স্থানীয় সময় শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে উইটকফ বলেন, এই ফোনালাপ যুক্তরাষ্ট্র-তুরস্ক কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

তার ভাষায়, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প ও এরদোগানের মধ্যে অসাধারণ একটি আলোচনা হয়েছে। এটি সত্যিকার অর্থে রূপান্তরমূলক ছিল’।

তিনি অভিযোগ করে বলেন, গাজা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদি কারণে গণমাধ্যমে এই আলোচনা যথেষ্ট গুরুত্ব পায়নি।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার ট্রাম্প ও এরদোগানের ফোনালাপটি অনুষ্ঠিত হয়। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

এরদোগান এ সময় আশাবাদ ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং ফলপ্রসূ হবে।

উল্লেখ্য, গত নভেম্বরে ট্রাম্প পুনঃনির্বাচিত হওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তাকে অভিনন্দন জানান।

উইটকফ তার সাক্ষাৎকারে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আমি মনে করি, রাষ্ট্রদূত টম ব্যারাক অসাধারণ কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও এরদোগানের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এর ভালো ফলাফল আসবে’।

‘এই আলোচনার ফলে তুরস্কের জন্য অনেক ইতিবাচক খবর আসছে’ বলেও উল্লেখ করেন মার্কি নেই বিশেষ দূত।

কী আলোচনা হয়েছে, এখনো অস্পষ্ট

এদিকে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করেননি উইটকফ। এমনকি ট্রাম্পও এখনো প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন শিগগিরই প্রকাশ পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উইটকফ।

তার ভাষায়, ‘আমি মনে করি, আগামী কিছু দিনের মধ্যে এ বিষয়ে আরও প্রতিবেদন দেখতে পাবেন’। সূত্র: আনাদোলু

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT