Friday 24 July 2026,

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

প্রকাশিত : 05:02 AM, 19 March 2025 Wednesday 111 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটিয়ে আহত করেছেন স্থানীয়রা। এ সময় ওই ব্যক্তিকে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা করা হয়। এতে থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুণকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুববকে মারপিট করছিলেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসছিল। খিলক্ষেত বাজার এলাকায় স্থানীয় কয়েক শ লোকজন পুলিশের ওপর অতর্কিতে হামলা চালান। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ সদস্য ও গাড়িতে থাকা অভিযুক্ত যুবক আহত হন।

ইসমাইল হোসেন আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও থানায় এসেছেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণে অভিযুক্ত যুবক মারধরে গুরুতর আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT