Wednesday 26 August 2026,

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুক গ্রেফতার

প্রকাশিত : 05:09 PM, 6 February 2025 Thursday 133 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জোহর বাহরু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৮ জন বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে।

বুধবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে কাম্পুং মাজিদি এবং তামান আবাদের রাতের বাজার স্থানগুলো থেকে বিদেশি ভিক্ষুকের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন এবং বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে।

মোহাম্মদ রুসদি বলেন, জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে।

পরিচালক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তদন্ত করে ব্যবস্থা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মোহাম্মদ রুসদি বলেন, মালয়েশিয়ায় আসা সব বিদেশি দর্শনার্থীকে অভিবাসন আইন ও বিধি মেনে চলার আহবান জানান এবং বিদেশিদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ জানাতে ইচ্ছুক জনসাধারণকে https://imi.spab.gov.my/ এর মাধ্যমে সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে ইমিগ্রেশন থেকে বলা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT