Thursday 27 August 2026,

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ২ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : 07:20 AM, 9 January 2025 Thursday 138 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে চারটি দাবানল। এর মধ্যে ইটন ফায়ারে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস।
লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক পলিসেডস এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে সেখানকার প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসে অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে। জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেকের বাড়ি এই এলাকায়।

এদিকে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে ফায়ার ডিপার্টমেন্টের প্রধান অ্যান্টনি মারোন বলেন, ‘ইটন ফায়ার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগুন ভয়াবহ আকার ধারন করেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইটন ফায়ারে প্রায় ১০ হাজার ৬০০ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। আগুনে ১ হাজারের বেশি বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস।

প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাবানল শুরু হয়। বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT