Thursday 19 November 2026,

বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত

প্রকাশিত : 04:19 PM, 26 December 2024 Thursday 140 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজার একটি হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় সাংবাদিকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের পাশে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করছিলেন। তখন তাদের সম্প্রচার গাড়িটিতে ইসরায়েলি বিমান বোমা ফেলে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আলজাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এ বর্ণনা দেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাদা রঙের গাড়িটির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দ তখনও স্পষ্ট এবং দূর থেকে লক্ষণীয়।

নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহত আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। প্রসবব্যথার কারণে তাকে হাসপাতালে আনা হয়। এ সন্তানই তাদের প্রথম সন্তান হতে চলেছে।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলি হামলার পর বেসামরিক প্রতিরক্ষা দল সেখানে পৌঁছায়। তারা ঘটনাস্থলের আগুন নিভিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আলজাজিরা ইসরায়েলের নিষেধাজ্ঞার আওতায় থাকায় প্রতিনিধিরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেনি।

এই মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের চার ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার নিন্দা করেছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটিকে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য দায়বদ্ধ রাখার আহ্বান জানিয়েছে। কিন্তু তাতে কর্ণপাত করেনি ইসরায়েল। উল্টো সাংবাদিক নিহতের আলোচনার মধ্যেই একসঙ্গে এবার পাঁচজনকে হত্যা করল তারা।

সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বহুজন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT