নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির দেশি নাইট
প্রকাশিত : 09:08 AM, 28 November 2024 Thursday 128 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ নভেম্বর হয়ে গেল বাংলাদেশীদের দেশি নাইটস ২.০ নামে জমজমাট অনুষ্ঠান।
সিটির জ্যামাইকায় এ আয়োজনে ছিল লাইভ গান আর ডিজের তালে নাচ। ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরে সবাই যেন হারিয়ে গেছে বাঙালি সংস্কৃতিতে। নাচ-গান আর সকলের মিলনমেলার দৃশ্যের দেখা মেলে এখানে। নিউইয়র্কে বাঙালি এমন দেশি নাইটের আয়োজকরা হলেন আরমান বিশ্বাস, তাসমিয়া কায়েনাত, সৈয়দা জারিন, কাশফিয়া ফেরদৌস, অয়ন সরদার ও আশাতা মঞ্জু।
তারা বলেন, ‘দেশি নাইটস এনওয়াইসি টিমের উদ্দেশ্য হচ্ছে নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের সাথে ভালবাসা, যত্ন ও সম্মানের সাথে দক্ষিণ এশীয় সংস্কৃতি উদযাপন করা। এছাড়া দেশী ছাত্রদের তাদের শিকড়ের সাথে সংযোগ করতে সাহায্য করা।’
অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন এম আজিজ ও মঈন চৌধুরী। মঈন চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই দেশি নাইটের মত আয়োজন গুরুত্বপূর্ণ। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশিও সংস্কৃতি বিকাশ প্রয়োজন, সকলের সাথে থাকতে পেরে ভাল লাগছে।’ আগামীতেও এমন কর্মকান্ডে নিয়মিত পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























