Thursday 19 November 2026,

ইসরাইলি বর্বরতায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত : 08:58 AM, 22 August 2024 Thursday 156 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা নিয়ে গত ৭ অক্টোবর থেকে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে ঠেকেছে ৯২ হাজার ৯৮১-তে।

বুধবার যুদ্ধবিধ্বস্ত উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় বর্বর ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় ‘গণহত্যা’ চালিয়ে চারটি পরিবারের সব সদস্যসহ ৫০ জনকে হত্যা করেছে। এ সময়ে আরও ১২৪ জন আহত হয়েছেন।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

১০ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলি আগ্রাসনে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইসরাইলি হামলায় ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ মারা যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি।

এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT