Thursday 19 November 2026,

পরাজয়ের তালিকায় হেভিওয়েট প্রার্থীরা

প্রকাশিত : 08:40 AM, 6 July 2024 Saturday 144 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অপেক্ষার পালা শেষ। অবশেষে প্রকাশিত হলো যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ফলাফল। এ বছর আগাম নির্বাচনে ৪১২ আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে ১৪ বছর পিছিয়ে থাকা লেবার পার্টি। অন্যদিকে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। ঋষি সুনাক ছাড়া এই দলের হেভিওয়েট বা শক্তিশালী প্রার্থীদের মধ্যে বেশির ভাগই হেরে গেছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীদের নামও। শুক্রবার বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে হেরে যাওয়া প্রার্থীদের নাম।
লেবার পার্টির টেরি জার্মির কাছে নিজ আসনে হেরেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সাউথ ওয়েস্ট নরফোক আসনে টেরি জার্মির কাছে ৬৩০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। লিজের হার ছিল কনজারভেটিভ পার্টির জন্য এটি অন্যতম বড় পরাজয়। কেননা, ১৯৬৪ সাল থেকে এই আসন কনজারভেটিভদের দখলে ছিল। সিএনএনের তথ্যানুযায়ী, ব্রিটেনের সাবেক এই প্রধানমন্ত্রী পেয়েছেন ১১ হাজার ২১৭ ভোট, অন্যদিকে লেবার পার্টির প্রার্থী টেরি জার্মি পায়েছেন ১১ হাজার ৮৪৭ ভোট।
কনজারভেটিভ দল থেকে হেরে যাওয়া আরও এক হেভিওয়েট প্রার্থীর নাম পেনি মর্ডান্ট। জয়ী দলের ভবিষ্যৎ নেত্রী হিসাবে তার নাম উঠে এলেও ১০০০ কম ভোটে আসনটি হারান তিনি। পোর্টসমাউথ নর্থ আসনে ১৩,৭১৫ ভোট পেয়েছিলেন পেনি।

অন্যদিকে বিজয়ী লেবার পার্টির প্রার্থীর ঝুলিতে ছিল ১৪,৪৯৫ ভোট। হাউজ অব কমন্সে হেরে যাওয়া এই নেত্রী বলেন, ‘গণতন্ত্র কখনই ভুল নয়।’ কনজারভেটিভ পার্টি ও বেক্সিটের সদস্য আরও এক বাঘা প্রার্থী জ্যাকভ রিস-মগ। উত্তরপূর্ব সমারসেটের নিজ আসনে লেবার পার্টির ড্যান নরিসের কাছে হেরে গিয়েছেন তিনি। যেখানে নরিস এই আসনে ২০,৭৩৯ ভোট পেয়েছেন সেখানে জ্যাকভ পেয়েছেন ১৫,৪২০ ভোট।

সাবেক প্রতিরক্ষাসচিব গ্রান্ট শ্যাপসও ওয়েলউইন হ্যাটফিল্ডে লেবার পার্টির কাছে হেরে গিয়েছে। সেই নির্বাচনি এলাকায় ২০০৫ সাল থেকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। লেবার পার্টি সেখানে ১৯,৮৭৭ ভোট পেয়ে আসনটি জিতেছে।

অন্যদিকে শ্যাপস মাত্র ১৬,০০০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। শ্যাপস গত ১৪ বছরে চারটি ভিন্ন প্রধানমন্ত্রীর অধীনে ছয়টি মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে বরিস জনসনের অধীনে পরিবহণ সচিব, ডেভিড ক্যামেরনের অধীনে টোরি চেয়ারম্যান এবং মিস ট্রাসের মেয়াদে স্বরাষ্ট্রসচিব ছিলেন। তাকে পার্টির নেতা হিসেবে ঋষি সুনাকের ভবিষ্যৎ উত্তরসূরিদের একজন হিসাবে ধরা হতো।

এছাড়াও কনজারভেটিভ পার্টির আরেক নেতা বিচারমন্ত্রী অ্যালেক্স চকও লেবার পার্টির প্রার্থীদের কাছে হেরেছেন। শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান হেরেছেন লিবারেল ডেমোক্র্যাটস (লিব-ডেম) প্রার্থীর কাছে। এছাড়াও অভিবাসনমন্ত্রী টম পার্সগ্লোভ লেবার পার্টির প্রার্থীর কাছে হেরেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT