Thursday 19 November 2026,

জেলে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ ইমরান খানের

প্রকাশিত : 08:11 AM, 3 July 2024 Wednesday 140 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ক্ষমতা হারানোর পর বারবার গোয়েন্দা সংস্থার দিকে অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ার পেছনে সেনাবাহিনীর দিকে আঙুল তুলেন তিনি। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান। সেখান থেকে আবারও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন পিটিআই প্রতিষ্ঠাতা।

ইমরানের দাবি, জেলের অভ্যন্তরীণ বিষয় নিয়েও কলনাড়ি নাড়ছে দেশটির সেনাবাহিনী। এর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হওয়ার হুশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপে ইমরান বলেন, ‘আদিয়ালা কারাগারে আইএসআই মেজর ও কর্নেলদের উপস্থিতি নিয়ে আমরা আদালতে একটি আবেদন করেছি’।

তিনি আরো বলেন, ‘জেল সুপার আইএসআইয়ের আদেশ অনুসরণ করছেন, যার ফলে আমার প্রতি যেনো কোনো নম্রতা দেখানো না হয় তা নিশ্চিত করার জন্য দুই কর্মকর্তাকে বদলি করেছেন’।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএলএনের শেহবাজ শরিফ। অপরদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট পিপিপির আসিফ আলী জারদারি।

এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে ইমরান বলেন, ‘নির্বাচনের পর পাঁচ মাস কেটে গেছে। আমি এখনও জানি না কে জিতেছে বা হেরেছে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT