Friday 28 August 2026,

যুক্তরাজ্যে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট

প্রকাশিত : 10:10 PM, 30 May 2024 Thursday 151 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাজ্যে আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, টানা ১৪ বছরের কনজারভেটিভদের শাসনের পর এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে লেবার পার্টি শাসনক্ষমতায় ফিরতে পারে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০টি আসন মধ্যরাত থেকে শূন্য হয়েছে। এর মধ্য দিয়ে পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
২২ মে বিকালে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে হাজির হয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানান, পরবর্তী নির্বাচন হবে ৪ জুলাই।

যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন ঋষি সুনাক। এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। প্রশ্ন উঠে, মেয়াদ শেষের আগেই কেন নির্বাচন চাইছেন সুনাক?

বিশ্লেষকেরা বলছেন, জনপ্রিয়তা ক্রমেই কমতে থাকা, অর্থনৈতিক চ্যালেঞ্চসহ নানা চাপে ছিলেন সুনাক। তাই আগাম নির্বাচন করে পার পাইতে চাইছেন তিনি।

তবে এবারের নির্বাচনে চরম চ্যালেঞ্জ পড়তে হতে পারে ক্ষমতাসীনদের। কেননা গত ২ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির। এর ফলে রাষ্ট্রক্ষমতায় ফিরতে লেবার পার্টির আত্মবিশ্বাস বেড়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT