Friday 28 August 2026,

জেলে ১৪ দিনের মেয়াদ বাড়ল কেজরিওয়ালের

প্রকাশিত : 09:49 AM, 24 April 2024 Wednesday 155 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। একই সঙ্গে জেল হেফাজতের মেয়াদ বাড়ল আবগারি দুর্নীতিতে অভিযুক্ত তেলাঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতারও।

মঙ্গলবার তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। আগামী ৭ মে পর্যন্ত তারা জেলে থাকবেন। এনডিটিভি।

কেজরিওয়াল ও কবিতা ছাড়াও গোয়ার আম আদমি পার্টির তহবিল সংগঠক চানপ্রিত সিংকে এদিন ভার্চুয়ালি হাজির করা হয় রাউস অ্যাভিনিউ আদালতে। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন আপ সুপ্রিমো। তারপর ইডি হেফাজত থেকে তাকে পাঠানো হয় তিহার জেলে। জেল থেকেই গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিমকোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। যে মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ এপ্রিল। তবে গ্রেফতার প্রসঙ্গে আগামী ২৪ এপ্রিলের মধ্যে ইডির কাছে জবাব তলব করেন সুপ্রিমকোর্ট।

প্রসঙ্গত, গত সপ্তাহে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা অভিযোগ করেন, ইনসুলিন না দিয়ে জেলে তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। একের পর এক নেতারা অভিযোগ করেন, জেলের মধ্যেই হত্যার চেষ্টা করা হচ্ছে কেজরিওয়ালকে। ইনসুলিন না পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ডায়াবেটিস বেড়ে গেছে। মঙ্গলবার জেল কর্তৃপক্ষ আদালতে জানায়, সুস্থ আছেন কেজরিওয়াল। তার ডায়াবেটিসের মাত্রা স্বাভাবিক হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT