ইসরাইলের হামলায় গাজায় একদিনে নিহত ৪৬
প্রকাশিত : 09:55 AM, 17 April 2024 Wednesday 173 বার পঠিত
অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় নিহত হয়েছে ৩৩ হাজার ৮৪৩ জন। খবর আল-জাজিরার
মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলছে, ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত আহত হয়েছে ৭৬ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে হামলা চালায়। এরপর হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরাইল। যা এখনো চলছে।
এদিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তায় ২৮০ কোটি ডলারের অনুদানের তুলবে জাতিসংঘ।
ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের প্রধান আন্দ্রেয়া দে ডোমেনিকো জানান, এর ৯০ শতাংশ গাজার জন্য।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























