Thursday 19 November 2026,

ইরানের ড্রোন হামলা, ইসরাইলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত : 10:21 AM, 14 April 2024 Sunday 163 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তাদের অনুমান, ইরান একসঙ্গে ১০০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করেছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে এবং সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

এরই মধ্যে ইসরায়েলে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। এক হাজার জনের বেশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গতকাল শনিবার বলেছে, শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে এবং ইরানের হামলার আশঙ্কা থাকায় মানুষের জমায়েত সীমিত রাখা হবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এখন যুদ্ধ মন্ত্রিসভার বৈঠক চলছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স হ্যান্ডলে বলেছেন, আমাদের এক জাতি এবং এক দেশ হিসেবে ঐক্য বজায় রাখতে হবে, যেখানে আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। একমাত্র ঐক্যই আমাদের বিজয়ী করতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT