Saturday 29 August 2026,

ইরান থেকে উড়ে আসা এতো অস্ত্র কীভাবে ঠেকাবে ইসরাইল?

প্রকাশিত : 10:17 AM, 14 April 2024 Sunday 152 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরান থেকে ইসরাইলের উদ্দেশ্যে শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব প্রতিহত করতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত সময় পার করছে।
ইরানের এই হামলা প্রতিহত করতে ইসরায়েল প্রস্তুত কিনা—এমন প্রশ্নের জবাবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন, এ ধরনের আকস্মিক হামলা মোকাবিলায় ইসরাইলের সামরিক পরিকল্পনা ভালো। তবে সব সময়ই যে, তাদের কৌশল সেরা হবে বা তাদের কৌশল প্রকাশ করবে তা বলা যাবে না।

ইসরাইলের সবচেয়ে উন্নত প্রযুক্তির ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ধরা হতো আইরন ডোম। কিন্তু গত ৭ অক্টোবর হামাসের নিক্ষেপ করা ৫ হাজার রকেট ঠেকাতে গিয়ে গোল পাকিয়ে ফেলেছিল এই প্রতিরক্ষা ব্যবস্থা।

এবার আসছে সুসজ্জিত ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও বড় বিষয় হলো, ইরানের এই উন্নত ড্রোনের মুখোমুখি কখনো হয়নি ইসরায়েলের আইরন ডোম বা ডেভিডস স্লিং ও অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলি কর্মকর্তারাও এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না। ফলে এই পরিস্থিতিতে ইসরায়েলকে নির্ভর করতে হচ্ছে তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ওপর।

ইরান ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন উৎক্ষেপণের আগেই গত শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রকে রক্ষা করতে অবশ্যই সহায়তা করবে।

হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় নিবেদিতপ্রাণ। আমরা ইসরায়েলকে সমর্থন করব। আমরা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করব এবং ইরান সফল হবে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT