Saturday 14 November 2026,

এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময়: কিম জং উন

প্রকাশিত : 07:43 AM, 12 April 2024 Friday 152 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরও বেশি প্রস্তুত হওয়ার সময়। দেশটির প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এমনটি বলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিবেদনে এমনটি জানায়। খবর আল জাজিরার।

তার মন্তব্যের দিন বুধবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ায় পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীনরা বড় পরাজয়ের শিকার হয়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বৃহস্পতিবার এ খবর জানায়।

অনিশ্চিত ও অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরে কিম জং ইল ইউনিভার্সিটি অব মিলিটারি অ্যান্ড পলিটিক্সে উত্তর কোরিয়ার এ নেতা বলেন, এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরও পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত হওয়ার সময়।

গত কয়েক মাসে দক্ষিণ কোরিয়া ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ বাড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, যুদ্ধ কৌশল এবং সামরিক মহড়া বাড়িয়ে সামরিক উত্তেজনা উসকে দেওয়া হচ্ছে।

মার্চ মাসে কিম তার দেশের পশ্চিমে একটি বড় সামরিক ঘাঁটি পরিদর্শনের পর যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন।

কিম বলেন, উত্তর কোরিয়াকে একটি যুদ্ধের জন্য আরও দৃঢ়ভাবে এবং নিখুঁতভাবে প্রস্তুত হতে হবে, যেখানে জয় ছাড়া ব্যর্থতার কোনো স্থান নেই, এটি কেবল একটি সম্ভাব্য যুদ্ধের জন্য নয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT