রমজান উপলক্ষ্যে যে আহ্বান জানালেন সৌদি বাদশাহ
প্রকাশিত : 08:46 AM, 11 March 2024 Monday 155 বার পঠিত
নৃশংসতা বন্ধ করে নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন সৌদির তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষ্যে এই বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ।
সৌদি বাদশাহ আরও বলেন, ‘এটা বেদনাদায়ক যে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা যখন হামলার শিকার হচ্ছেন, তখন এ বছর রমজান মাস এসেছে।’
গাজায় এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























