Thursday 19 November 2026,

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ গ্রেফতার ১৫১

প্রকাশিত : 09:21 AM, 10 March 2024 Sunday 246 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ায় কয়েকটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫১ জনকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার রাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান শহরের ১৭টি বিনোদনকেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশন) জাফরি এমবক ত্বহা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেফতার হওয়াদের মধ্যে ৯৪ জনের বৈধ সামাজিক ভিজিট পাস (পিএলএস) এবং অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) রয়েছে। বাকিদের এদেশে থাকার মতো কোনো ভ্রমণ নথি বা পাসপোর্ট নেই।

এদের মধ্যে ১০৩ জন থাই, দুজন লাওতিয়ান, ১১ জন ভিয়েতনাম এবং দুজন ইন্দোনেশিয়ার নারী রয়েছেন। এ ছাড়া অভিযানে মিয়ানমারের পাঁচজন, ইন্দোনেশিয়ার একজন, বাংলাদেশি ১১ জন এবং চীনের তিনজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। এ অভিযানের সময় থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৯৫টি পাসপোর্টও জব্দ করা হয়েছে।

এ ছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(ডি) ধারায় অপরাধে স্থানীয় ১১ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT