Thursday 27 August 2026,

এশিয়ার অর্থনীতিতে নতুন পরাশক্তি হয়ে উঠছে ইন্দোনেশিয়া

প্রকাশিত : 07:03 AM, 26 February 2024 Monday 182 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চীন-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যে থেকেও এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠছে ইন্দোনেশিয়া। বিশ্ব রাজনীতিতে বেইজিংয়ের উত্থানে বাণিজ্য সুবিধা নিচ্ছে তারা। অন্যদিকে কৌশলগত কারণে সুসম্পর্ক ওয়াশিংটনের সঙ্গেও। চলতি বছর দেশটির জিডিপি দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে। এটি এশিয়ায় পঞ্চম সর্বোচ্চ।

চলতি বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। প্রতিনিয়তই আছে একে অন্যকে পেছনে ফেলার লড়াইয়ে। তবে ওয়াশিংটন বা বেইজিংয়ে প্রভাব বলয়ে না ঢুকেও শক্ত অর্থনীতির ওপর দাঁড়াচ্ছে এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়া।

২৭ কোটি ৩০ লাখ মানুষের এই দ্বীপরাষ্ট্রটি জনসংখ্যার দিক থেকে বিশ্বে চতুর্থ। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিও তাদের।

চলতি বছরে ইন্দোনেশিয়ার জিডিপি দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে। ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও অব্যাহত রয়েছে এই ধারা। আর তা সম্ভব হচ্ছে কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে।

ইন্দোনেশিয়াকে চীন গুরুত্বপূর্ণ প্রতিবেশী বললেও, জাকার্তাকে বেইজিং নিয়ন্ত্রণ করছে বলে ধারণা পশ্চিমা বিশ্বের। তবে এসবে নাক না গলিয়ে নিরপেক্ষ অবস্থানে থেকেই এগুচ্ছে ইন্দোনেশিয়া।

এদিকে বিশ্ব অর্থনীতিতে বেইজিংয়ের উত্থানের সুবিধা নিচ্ছে তারা, অন্যদিকে কৌশলগত অংশীদার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক সুদৃঢ় করছে।

বিশ্লেষকদের ধারণা, এর মধ্যেও রয়েছে মার্কিন আধিপত্য কমার ইঙ্গিত। সে কারণেই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশেষ নজর দিচ্ছে ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT