‘প্রধানমন্ত্রী কে হবেন, সিদ্ধান্ত নেবেন ইমরান খান’
প্রকাশিত : 09:39 AM, 11 February 2024 Sunday 164 বার পঠিত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গহর আলী খান বলেছেন, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাদের দলের প্রতিষ্ঠাতা ইমরান খান।
শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এসময় নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে দাবি করেন গহর খান।
তিনি বলেছেন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ইমরান খান ঠিক করবেন। কারাগারে কিংবা বাইরে যেখানেই থাকুন না কেন তিনিই পিটিআইয়ের নেতা।
নির্বাচনে দেশটির জাতীয় পরিষদের ২৬৫ আসনের মধ্যে ১৭০টিতে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন বলে দাবি করেছেন গহর খান।
তিনি বলেছেন, তাদের মধ্যে ৯৪ জনের জয়ের ঘোষণা পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দিয়েছে। আর এই বিষয়ে তাদের কাছে নির্বাচন কমিশনের জারি করা ফর্ম-৪৫ রয়েছে।
পিটিআইয়ের এই নেতা বলেছেন, এ ছাড়া আরও ২২টি আসনে পিটিআই সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। কিন্তু এসব আসনে ফল পাল্টে তাদের হারিয়ে দেওয়া হয়েছে।
গহর আলি খান দাবি করেছেন, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রেসিডেন্ট আরিফ আলভির উচিত পিটিআইকে সরকার গঠনের আহ্বান জানানো।
তিনি বলেন, কারো সঙ্গে আমাদের বিরোধ নেই, আমরা এগিয়ে যেতে চাই। আমরা সংবিধান অনুযায়ী সরকার গঠন করবো।
পিটিআই প্রধান বলেন, পিটিআইয়ের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয় এবং যত দ্রুত সম্ভব বাকী আসনগুলোর ফল ঘোষণা করতে হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























