Thursday 19 November 2026,

জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা: ‘টাওয়ার ২২’ কী?

প্রকাশিত : 08:48 AM, 30 January 2024 Tuesday 171 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যে সামরিক ছাউনিটিতে আক্রমণের ঘটনাটি ঘটেছে সেটির অবস্থান জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলের শেষপ্রান্তে ইরাক ও সিরিয়ার সীমান্তে।

জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও সম্ভবত আরও বহু আহত হয়েছে।

জর্ডানের এক সরকারি মুখপাত্র দাবি করেছেন, হামলাটি ঘটেছে সিরিয়ার আল-তানফ ঘাঁটিতে। কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোববার যে সামরিক ছাউনিটিতে আক্রমণের ঘটনাটি ঘটেছে সেটা ‘টাওয়ার ২২’ নামে পরিচিত আর এটির অবস্থান জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলের শেষপ্রান্তে ইরাক ও সিরিয়ার সীমান্তে। স্থানটির কৌশলগত অবস্থান খুব গুরুত্বপূর্ণ।

রয়টার্স জানিয়েছে, জর্ডানে মার্কিন সামরিক অবস্থানের নতুন একটি পর্ব শুরু করা এ ঘাঁটির বিষয়ে প্রকাশ্যে তেমন কোনো তথ্য নেই; কিন্তু এখানে মার্কিন সেনাবাহিনীর ৩৫০ জন সৈন্য ও বিমান বাহিনীর সেনা থাকায় আর ঘাঁটিটি নিয়মিত সামরিক রসদের জোগান পাওয়ায় এর গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায়।

এর কাছেই সীমান্তের অপর পাশে সিরিয়ায় আল তানফ গ্যারিসনের অবস্থান। এখানেও অল্প কিছু মার্কিন সেনা আছে।

রয়টার্স বলছে, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে তানফ প্রধান ভূমিকা পালন করে আসছে আর এটি সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর গড়ে ওঠা প্রতিরোধে মার্কিন কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT