Thursday 19 November 2026,

গাজায় নিরাপত্তা পরিষদের নতুন পদক্ষেপে বিশ্বজুড়ে সমালোচনা

প্রকাশিত : 06:41 AM, 24 December 2023 Sunday 165 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজায় প্রতিদিনই চলছে ইসরাইলি বোমা হামলা। এ পর্যন্ত নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি। এমন পরিস্থিতিতে গাজায় মানবিক ত্রাণ সহায়তা বাড়াতে শুক্রবার একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ। এতেই বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। যুদ্ধ অব্যাহত রেখে অঞ্চলটিতে এমন ত্রাণ সহায়তা কোনো সমাধান নয়। যখন ইসরাইলি বোমা হামলা বেসামরিকদের বাড়িঘর, কল-কারখানা, খামার ও বেকারি ধ্বংস করছে তখন গাজায় কোনো সহায়তাই কাজ করবে না। অলাভজনক প্রতিষ্ঠান অক্সফাম আমেরিকার মানবিক নীতির প্রধান স্কট পল শনিবার আলজাজিরাকে এ কথা বলেছেন। গাজায় প্রকৃতপক্ষে কী প্রয়োজন তা নিয়ে বাইডেন প্রশাসন ও বাকি বিশ্বের মধ্যে একটি ‘বিস্তৃত ফারাক’ রয়েছে বলে জানান তিনি। কারণ, বেশিরভাগ দেশই গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে সমর্থন করলেও যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছে।

স্কট পল আরও বলেন, ‘আপনি যদি রুটি সেঁকতে না পারেন তাহলে ময়দা আনার কোনো মানে হয় না। সহায়তা বিতরণের প্রক্রিয়ার ক্ষেত্রে একটি সমস্যা সমাধান করা উচিত।’

এর আগে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। প্রথমে তাতে গাজায় মানবিক সহায়তা বাড়ানোসহ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ’র আহ্বানের কথা উল্লেখ ছিল। তবে যুক্তরাষ্ট্রের ভেটোতে জাতিসংঘে এই প্রস্তাব পাশ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ভোট গ্রহণের তারিখও বেশ কয়েকবার পেছানো হয়েছে। এরপর গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রস্তাবের ভাষায় বেশ কাটছাঁট করা হয়েছে। শেষ পর্যন্ত পাশ হওয়া প্রস্তাবে ‘যুদ্ধ বন্ধের আহ্বান’ কথাটি এড়িয়ে ‘যুদ্ধ বন্ধে উপযুক্ত পরিস্থিতি তৈরি’র আহ্বান জানানো হয়েছে। পাশ হওয়া প্রস্তাবটিতে গাজায় ‘নিরাপদে ও বাধাহীনভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে’ চলমান সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আহ্বানের কথা উল্লেখ ছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এই প্রস্তাবটিতে গাজা সংকট মোকাবিলায় মূল পদক্ষেপই নেই বলে জানিয়েছে জরুরি চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স বা এমএসএফ)। যুক্তরাষ্ট্র-ভিত্তিক এমএসএফের নির্বাহী পরিচালক এভ্রিল বেনয়েট এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘের সিদ্ধান্ত এমন পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে যে গাজার বেসামরিক মানুষের জীবনের ওপর এর প্রভাব প্রায় অর্থহীন হবে।’ এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাব হয়তো ত্রাণ বিতরণকে উন্নত করতে পারে কিন্তু গাজায় সাধারণ মানুষের দুর্দশা কমানোর একমাত্র উপায় ‘একটি মানবিক যুদ্ধবিরতি’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ট্রেড্রোস আধানম গেব্রেইসাস এ প্রস্তাবকে স্বগত জানিয়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, গাজায় মানবিক ত্রাণ সহায়তা বৃদ্ধিতে জাতিসংঘের সম্মতির পরও শনিবার গাজার উত্তর থেকে দক্ষিণ- সবখানেই হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার পরিচালক থমাস হোয়াইট বলেন, ‘আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন, যা গাজায় বেসামরিক লোকদের হত্যা থেকে শুরু করে বেসামরিক অবকাঠামোর ধ্বংস বন্ধ করবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT