Thursday 19 November 2026,

কাঠমান্ডুতে ৪ বছর পর সার্ক সনদ দিবস উদযাপন

প্রকাশিত : 09:09 AM, 17 December 2023 Sunday 170 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চার বছর পর পালিত হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সনদ দিবস। ১১ ডিসেম্বর সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার এবং তার সহধর্মিণী তাসলিমা সারওয়ার কাঠমান্ডুর হোটেল রেডিসনে সার্কের ২৯তম সনদ দিবস উদ্যাপনে একটি সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট রামসাহায় প্রসাদ যাদব। স্মারক অনুষ্ঠানে নেপালের উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সুপ্রিমকোর্টের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবিধানিক সংস্থা, সরকার, নিরাপত্তা সংস্থা, সার্কের পর্যবেক্ষক দেশের মিশনসহ কূটনৈতিক মিশনের প্রধান, সুশীলসমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, মিডিয়াকর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার রাষ্ট্র-সরকারপ্রধানরা এই ঐতিহাসিক দিনটি স্মরণে বিশেষ বার্তা জারি করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত সারওয়ার বলেন, সার্ক প্রতিষ্ঠার পর থেকে দারিদ্র্য বিমোচনসহ সহযোগিতার বেশকিছু সম্মত ক্ষেত্রে অবিচল অগ্রগতি করেছে, যেটিকে সার্কের নেতারা সার্কের অত্যধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসাবে বর্ণনা করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT