Thursday 19 November 2026,

বিশ্ব সমর্থন না থাকলেও হামলা বন্ধ হবে না: নেতানিয়াহু

প্রকাশিত : 07:58 AM, 15 December 2023 Friday 161 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজাবাসীদের ওপর আরও নির্মম ইসরাইলি হামলা চলছে। বৃহস্পতিবার পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৭ জনে। নতুন উপায়ে চলছে অত্যাচার। এবার গাজায় ব্যক্তিগত বাড়িঘরে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী।

এমনকি খেলনাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানে ঢুকেও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। ইসরাইলি সেনারা শুধু লুট করেই ক্ষান্ত থাকেনি। খাবার ও পানি সরবরাহে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছে এপি।

এছাড়া সম্প্রতি গাজায় ইসরাইলি সেনাদের অবমাননাকর আচরণের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে ইসরাইলি সেনাদের অস্ত্র নিয়ে উল্লাস করতে দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন বর্ণবাদী স্লোগানও দিচ্ছিল। বেসামরিক মানুষের মৃত্যু সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইসরাইলি সেনাদের এমন আচরণ আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে।

ইতোমধ্যেই অনেক দেশের সমর্থনও হারিয়েছে ইসরাইল। গাজায় বর্বর হত্যাযজ্ঞের অন্ধ সমর্থন দিয়ে নিজ দেশেই বিপাকে পড়ল বাইডেন প্রশাসনও।

আলজাজিরার বুধবারের প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন বিভাগের শতাধিক কর্মকর্তা। তারা বিভাগের মন্ত্রী আলেহান্দ্রো মায়রকাসকে গত ২২ নভেম্বর দেওয়া এক খোলাচিঠিতে গাজায় তাদের একচোখা নীতির অভিযোগ তুলে এই নিন্দা জানান।

গাজায় প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বার্তায় স্বীকৃতি, সমর্থন ও সহমর্মিতার বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান না থাকায় খোলাচিঠিতে হতাশাও প্রকাশ করা হয়। তবে বিশ্ব সমর্থন না থাকলেও গাজায় হামলা বন্ধ হবে না বলে মন্তব্য করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

অঞ্চলটিতে ‘বিজয়’ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এএফপির খবরে বলা হয়েছে, বুধবার এক ভিডিওবার্তায় এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি আরও বলেন, কোনো কিছুই ইসরাইলকে থামাতে পারবে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT