Thursday 19 November 2026,

গাজায় ইসরাইলি আগ্রাসন: নীরবতা ভাঙছেন হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ

প্রকাশিত : 05:26 PM, 3 November 2023 Friday 256 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন নিয়ে শুক্রবার ভাষণ দিতে যাচ্ছেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ। স্থানীয় সময় বিকাল ৩টার দিকে তার এই বক্তব্য প্রচার করার কথা রয়েছে।

গাজা-ইসরাইল সংঘাত নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি হিজবুল্লাহর প্রভাবশালী এই নেতা। প্রথমবারের মতো এ বিষয়ে আজ কথা বলতে যাচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, এই বক্তব্যে ইসরাইলি হামলার বিপরীতে গোষ্ঠীটির পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দেবেন হিজবুল্লাহ প্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নাসরাল্লাহর বক্তব্য রাখার কথা আলোচনায় এলেও বরাবরের মতো তিনি কোথায় অবস্থান করছেন, তা নিয়ে রহস্য রয়েই গেছে। ধারণা করা হচ্ছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর সুরক্ষিত ঘাঁটি থেকে ইসরাইলি হামলায় নিহত যোদ্ধাদের স্মরণে বক্তব্য দেবেন তিনি।

এদিকে, ইসরাইলের সঙ্গে হামাসের চলমান সংঘাতে তার মিত্রদের যুদ্ধে যোগ দেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান। এবার নাসরাল্লাহ বক্তব্য দেওয়ার পর এ বিষয়টি পরিষ্কার হবে বলেও আশা করছেন বিশ্লেষকদের অনেকে।

হামাসের মতো সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আসছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও তাদের অন্যান্য মিত্ররা।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর টানা প্রায় চার সপ্তাহ ধরে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। এরই মধ্যে লেবানন সীমান্তে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। হামাসের মিত্র হিসেবে পরিচিত হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের বেশ কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। আশঙ্কা রয়েছে, সংঘাতের আরেকটি ক্ষেত্রে পরিণত হতে পারে অঞ্চলটি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT