Thursday 19 November 2026,

ভয়ে পাকিস্তানও ছাড়ছে আফগান শরণার্থীরা

প্রকাশিত : 08:49 AM, 2 November 2023 Thursday 180 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কয়েক দশক ধরে আফগান শরণার্থীরা পাকিস্তানে বসবাস করে আসছেন। নিজ দেশ ছেড়ে পাকিস্তানকেই বানিয়েছিলেন স্বদেশ। তালেবান আতঙ্কে ফিরতে চান না মাতৃভূমিতে। কিন্তু এখন আর উপায় নেই। আশ্রয় নেই পাকিস্তানেও। ৩১ অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমা শেষ। এরপর থেকেই শুরু হবে গ্রেফতার। সেই ভয়ে পাকিস্তানও ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। এককথায় অসহায় মানুষগুলোকে জোর করে তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান। বাধ্য হয়ে দল বেঁধে আবার ফিরছেন দেশে। বিবিসি।

আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত সেনার অনুপ্রবেশ এবং মুজাহিদ বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরু হয়। এরপর থেকে আফগানিস্তানের পশতুন জনগোষ্ঠীরা পাকিস্তানে পাড়ি জমান। এত বছর পর হঠাৎই পাকিস্তান ছাড়ার ঘোষণা আসে। অক্টোবরের শুরুতেই বলা হয়েছিলÑনভেম্বর শুরুর আগেই পাকিস্তানে বসবাসকারী আফগান নাগরিকদের নিজের দেশে ফিরতে হবে। না ফিরলেই গ্রেফতার করা হবে বলেও জানানো হয়। সেই চরম সময়সীমার প্রহর ঘনিয়ে আসতেই পাকিস্তান-আফগান সীমান্তে কঠোর প্রশাসনিক তৎপরতা শুরু হয়। মঙ্গলবার থেকে সীমান্তে পাক সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনীর বাড়তি মোতায়েন করা হয়েছে। পাকিস্তান সরকারের মতে, গত দুই মাসে প্রায় ২ লাখ আফগান নাগরিক ১ নভেম্বরের সময়সীমার আগেই পাকিস্তান ত্যাগ করেছেন। তালেবান শরণার্থী মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মুতালেব হাক্কানি বলেছেন, সাম্প্রতিক দৈনিক প্রত্যাবর্তনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি। পাক সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে, মূলত দুটি কারণে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তটি নিয়েছে পাকিস্তান। প্রথমত, দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাড়তি ব্যয়বহনে অক্ষমতা। দ্বিতীয়ত, নিরাপত্তা সংক্রান্ত সংকট।

পাকিস্তান সরকারের মতে, পাকিস্তানে ৪০ লাখেরও বেশি আফগান অভিবাসী এবং উদ্বাস্তু রয়েছে। যাদের মধ্যে প্রায় ১০ লাখ ৭০ হাজার অনথিভুক্ত। সরকার বলেছে, যারা অবৈধভাবে দেশে আছেন তাদের লক্ষ করা হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরও আশ্বস্ত করেছে, সরকার শরণার্থী কার্ডধারীদের (পাকিস্তান সরকার কর্তৃক জারি করা একটি আইডি) বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। তবে অভিবাসী আবদুল্লাহ বলেছেন, ‘নাগরিক কার্ড থাকা সত্ত্বেও তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলেদের গ্রেফতার করেছে।’ মানবাধিকার গোষ্ঠীগুলো নির্বাসন নীতির সমালোচনা করেছে। এদিকে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানকে অনুরোধ করেছে যাতে দেশে থাকা অনথিভুক্ত আফগানদের চলে যাওয়ার জন্য আরও কিছু সময় দেওয়া হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT