Friday 28 August 2026,

তুরস্ক থেকে কূটনীতিকদের সরিয়ে নিল ইসরাইল

প্রকাশিত : 09:04 AM, 30 October 2023 Monday 208 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

‘হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী। আর ইসরাইল হলো অবৈধ দখলদার, তারা যুদ্ধাপরাধীর মত আচরণ করছে।’ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের এমন মন্তব্যের জেরে তুরস্ক থেকে নিজ কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।

শনিবার গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইস্তাম্বুলের র্যালিতে বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। সে সময় তিনি বলেন, গাজায় ইসরাইলি ‘হত্যাযজ্ঞের নেপথ্যে রয়েছে পশ্চিমা দেশগুলো। ইসরাইল গত ২২ দিন ধরে সবার চোখের সামনে ‘যুদ্ধাপরাধ’ করে যাচ্ছে। কিন্তু পশ্চিমা নেতাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়ায়ে দেখা যাচ্ছে না। এমনকি, তারা ইসরাইলকে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য জোরও দিচ্ছে না।’

এরদোগান আরও বলেন, অবশ্যই, সব দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু আত্মরক্ষার নামে ইসরাইল ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে। এখানে ন্যায়বিচার কোথায়?

এরদোগানের বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরাইলি কূটনীতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেন। কোহেন জানান, তুরস্কের গুরুতর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তেল-আবিব-আঙ্কারার মধ্যে সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিশ্বে ইসরাইলের সেনাবাহিনীই সবচেয়ে বেশি নীতিবান।

গত ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার জবাব দিতে ওই দিনই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল, যা এখনো চলছে ও বিস্তারলাভ করছে।

তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে শিশুর সংখ্যা প্রায় ৩ হাজার। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ

এরই মধ্যে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের অনেক টানেল ধ্বংস করার দাবিও করেছে তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT