Thursday 19 November 2026,

রাশিয়ায় পৌঁছেছে উ. কোরিয়ার অস্ত্রবাহী ১ হাজার কনটেইনার

প্রকাশিত : 10:13 AM, 27 October 2023 Friday 170 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উত্তর কোরিয়ার কাছে অস্ত্র সাহায্য চেয়েছিল রাশিয়া। পুতিনের এ ডাকে সাড়াও দিয়েছে উত্তর কোরিয়া। পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশটি রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় ১ হাজারেরও বেশি অস্ত্রবাহী কনটেইনার পাঠানো হয়েছে।

ব্রিটিশ গোয়েন্দারা আশঙ্কা করছেন, যদি এ ধারা চলতে থাকে তাহলে রাশিয়ায় অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হবে উত্তর কোরিয়া। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র। তবে সিউলে রয়টার্স বার্তা সংস্থার ব্যুরো রাশিয়া এবং উত্তর কোরিয়া ইউক্রেনের বিরদ্ধে অস্ত্র হস্তান্তরের বিষয়টি অস্বীকার করেছে। এদিকে ওয়াশিংটন এবং গবেষকরা বলেছেন যে, দুটি দেশের বন্দরের মধ্যে অস্ত্রসহ কনটেইনার বহনকারী জাহাজের চলাচল দেখায়।

যদিও চালানের বিষয়বস্তু নিশ্চিত করা সম্ভব হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্র কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান ইউক্রেনের সরকার ও জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ান ফেডারেশনকে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে) দ্বারা সামরিক সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র সরবরাহের তীব্র নিন্দা করে।’ ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, কি শর্তে উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র দিতে সম্মত হয়েছে সেটি নিশ্চিত নয়। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি দিক থাকতে পারে। হতে পারে রাশিয়া উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আবার হতে পারে মহাকাশ গবেষণায় তারা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT