Thursday 19 November 2026,

‘প্রিয় বন্ধু’ শির প্রশংসা করে যা বললেন পুতিন

প্রকাশিত : 05:08 PM, 18 October 2023 Wednesday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে নর্দান সি রুটে (উত্তর সাগর রুট) বৈশ্বিক বিনিয়োগের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। চীন সফররত পুতিন আজ বুধবার এ কথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে এটি পুতিনের দ্বিতীয় বেইজিং সফর। পুতিন তার আমন্ত্রণের জন্য চীনা নেতাকে ধন্যবাদ জানান এবং বলেন, প্রাচীন চীনা সিল্ক রোডের আধুনিক পুনরুজ্জীবনে মুখ্য ভূমিকা পালন করতে পারে রাশিয়া।

খবরে বলা হয়েছে, এ সময় পুতিন শি-কে তার ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে বিশ্বকে একত্রিত করার জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রশংসা করেন।

এদিকে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পুতিন বক্তৃতা শুরু করার কিছুক্ষণ আগে সাবেক ফরাসি প্রধানমন্ত্রী জিন পিয়েরে রাফারিনসহ কয়েকজন ইউরোপীয় প্রতিনিধি কক্ষ থেকে বেরিয়ে যান।

পুতিন বলেন, উত্তর সাগর রুটের জন্য রাশিয়া কেবল তার অংশীদারদের তার ট্রানজিট সম্ভাবনাকে সক্রিয়ভাবে ব্যবহার করার প্রস্তাব দেয় না, বরং আমরা আগ্রহী রাষ্ট্রগুলোকে এর উন্নয়নে সরাসরি অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই এবং আমরা নির্ভরযোগ্য বরফ ভাঙার নেভিগেশন, সরবরাহ ও যোগাযোগ প্রদান করতে প্রস্তুত।

পুতিন এর আগের বিআরআই শীর্ষ সম্মেলনেও যোগ দিয়েছিলেন। এবারের সম্মেলনে মস্কো থেকে একটি সিনিয়র প্রতিনিধিদল নিয়ে এসেছেন তিনি।

সিনিয়র রুশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, যিনি শিগগিরই উত্তর কোরিয়া সফর করবেন, উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক, শীর্ষ তেল ও গ্যাস পয়েন্ট ম্যান এবং উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো।

এ ছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, ক্রেমলিনের অর্থনৈতিক সহযোগী ম্যাক্সিম ওরেশকিন, ক্রেমলিনের বৈদেশিক নীতি সহকারী ইউরি উশাকভ, অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ এবং চীনে রাশিয়ার রাষ্ট্রদূত ইগর মরগুলভ প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT