Thursday 20 August 2026,

১০০ কিলোমিটার দূরেও মিলছে মরদেহ

প্রকাশিত : 08:37 AM, 16 September 2023 Saturday 177 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ডেরনায় ভয়াবহ ঝড় ও বন্যায় হাজার হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে সমুদ্রে। উদ্ধারও হচ্ছে হাজারো লাশ। কোনো কোনো লাশ ভূমধ্যসাগরের জোয়ার-ভাটায় ভেসে আসছে তীরে।

ঘটনাস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে প্রবল এই বন্যা। গতকাল শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৩০০ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রলয়ঙ্করী এই প্রাকৃতিক দুর্যোগের পাঁচ দিন অতিক্রম হয়েছে। দেশটির বিরোধপূর্ণ দুই সরকারের পাশাপাশি বিভিন্ন দেশও অংশ নিয়েছে উদ্ধার কাজে। ভেঙে পড়া ভবন ও বালুর স্তর সরিয়ে দেখা হচ্ছে কেউ চাপা পড়ে আছে কিনা। উদ্ধারকারীরা মুখে মাস্ক লাগিয়েছেন, কারণ লাশ পচা গন্ধ ছড়াচ্ছে দুর্গত এলাকায়। তবে এখনও জীবিত মানুষ ধ্বংসস্তূপে আছে এমন আশা ছাড়তে চায় না বেসরকারি সংস্থা রেড ক্রস। সংস্থাটির লিবিয়ার প্রধান তামের রমাদান বলেন, কর্মীরা এখনও বন্যার কাদা এবং ধ্বংসস্তূপ থেকে বেঁচে থাকা মানুষদের খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী। রেড ক্রিসেন্ট বলছে, এ পর্যন্ত ১১ হাজার জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ ২০ হাজার। অবশ্য ডেরনার মেয়র বলেছেন, মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছুঁয়ে যেতে পারে।
ডেরনার পূর্ব দিকের টোব্রুক শহরের বাসিন্দা আলমনসোরি বলেছেন, বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়াদের লাশ সমুদ্র দিয়ে ভেসে যাচ্ছে। কোনো কোনোটি তীরে ভিড়ছে। তিনি জানান, তাঁর পরিবারের কয়েকজন ডেরনায় মারা গেছেন। তিনজন বেঁচে আছেন। টোব্রুকে আত্মীয়দের বাড়িতে তারা ঠাঁই নিয়েছেন।

ডেরনা শহর ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর না থাকায় তারা চলে এসেছেন। এদিকে, দূষিত পানি সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বলে মনে করেন লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুল জলিল। তিনি বলেন, শহরের পানি সরবরাহ ভূগর্ভস্থ কূপের ওপর নির্ভরশীল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT