Thursday 19 November 2026,

সামরিক ট্রেনে মস্কোর পথে কিম

প্রকাশিত : 09:57 AM, 12 September 2023 Tuesday 188 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার উদ্দেশে একটি সামরিক ট্রেনে উত্তর কোরিয়া ছেড়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে নিশ্চত করেছে ক্রেমলিন। এ সময় দুই দেশের মধ্যে একটি অস্ত্র চুক্তি হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের রাশিয়া সফর
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃত করে রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, কিমের রাশিয়া সফরের সময় পুতিনের সঙ্গে দেখা করার কথা রয়েছে। দুই দেশের প্রতিনিধি দল এ সময় আলোচনা করবে বলে যোগ করেন তিনি। কিম-পুতিনের বৈঠকটি মঙ্গলবার হতে পারে। এটি উত্তর কোরিয়ার নেতার চার বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম আন্তর্জাতিক বিদেশ সফর। করোনা মহামারির কারণে এতদিন তিনি দেশের বাইরে যাননি।
চার বছর আগে রাশিয়া সফরে দুই দেশের রাষ্ট্রপ্রধান

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে তাঁর বাহিনী উল্লেখজনক কিছু সাফল্য পেয়েছে। তাঁর আশা, দেশের দক্ষিণ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার ক্ষেত্রে তাঁর বাহিনী ভবিষ্যতে আরও সাফল্য পাবে। রোববার এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন। তবে বেলগোরোদ অঞ্চলে সীমান্তের কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর- আলজাজিরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT