Sunday 15 November 2026,

মোদির সামনে নেমপ্লেটে ‘ভারত’

প্রকাশিত : 05:58 PM, 9 September 2023 Saturday 196 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে এ মাসের শেষের দিকে। সেখানে ইন্ডিয়াকে ভারত নাম দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা নিয়ে চলছে জল্পনা। এর আগেই জি২০ সম্মেলনে ভারত নাম ব্যবহার করা হয়েছে।

বিদেশি অতিথিদের আমন্ত্রণে জি২০ বুকলেটে ব্যবহার করা হয়েছে ‘ভারত’ শব্দ। এর শিরোনাম- ‘ভারত, দ্য মাদার অব ডেমোক্রেসি’।

এতে বলা হয়েছে, ‘ভারত হলো দেশটির অফিসিয়াল নাম। সংবিধানে এবং ১৯৪৬-৪৮ সালের আলোচনায়ও এর উল্লেখ আছে’। কিন্তু এ ইস্যু নিয়ে বিরোধী দলে উত্তেজনা দেখা দিয়েছে।

ভারত বনাম ইন্ডিয়া নিয়ে ভারতে যে রাজনৈতিক উত্তেজনা চলছে এর মধ্যে কঠোর একটি বার্তা দেওয়া হয়েছে। শনিবার জি২০ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময়ে তার সামনে যে নেমপ্লেট রাখা হয়েছে তাতে লেখা ‘ভারত’।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বিশ্বনেতাদের আমন্ত্রণে প্রেসিডেন্ট দ্রুপদী মুর্মু ইন্ডিয়ার পরিবর্তে যে ভারত শব্দ ব্যবহার করেছেন তা নিয়ে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ।

সম্প্রতি বিরোধী দলগুলো মিলে যে ‘ইন্ডিয়া’ ব্লক সৃষ্টি করেছে তার সদস্যরা অভিযোগ করেছেন, ভারতের ইতিহাসকে বিকৃত ও ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার।

পক্ষান্তরে বিরোধী দলকে জাতি ও সংবিধান বিরোধী বলে অভিযুক্ত করেছেন বিজেপি নেতারা।

তারা সংবিধানের ১ অনুচ্ছেদের দিকে ইঙ্গিত করছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ঔপনিবেশী মানসিকতার বিরুদ্ধে ‘ভারত’ শব্দটির ব্যবহার বড় এক সিদ্ধান্ত। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এতে আমি যথেষ্ট সন্তুষ্টি পাই। ভারত হলো আমাদের পরিচয়, আমাদের গর্ব।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT