Friday 20 November 2026,

রাশিয়ায় পসকভের বিমানবন্দরে ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত

প্রকাশিত : 10:07 AM, 30 August 2023 Wednesday 161 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক বিস্ফোরণ এবং চারটি বড় পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ওই বিমানবন্দরে বড় অগ্নিকাণ্ডের পাশাপাশি গোলাগুলির খবরও পাওয়া গেছে।

বুধবার ভোরে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে অবস্থিত পসকভে অবস্থিত বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর বিবিসি, আলজাজিরার।

ওই অঞ্চলের গভর্নর বলেন, রুশ সামরিক বাহিনী একটি হামলা প্রতিহত করেছে। তিনি একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে একটি বড় অগ্নিকাণ্ড আর গোলাবর্ষণের দৃশ্য দেখা যাচ্ছে এবং একটি বিস্ফোরণও শোনা যায়।

একটি অসমর্থিত রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চারটি ইলিউশিন-৭৬ পরিবহণ বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পসকভ শহর ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে। এটা এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত অঞ্চল।

এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস দেশটির জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে বলেছে, বুধবার ভোরে চারটি ভারি ইলিউশিন-৭৬ পরিবহণ বিমান ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো অনেক দিন ধরে রাশিয়ান সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হতো। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত পসকভের বিমানবন্দরে এ হামলার ঘটনা সংঘটিত হয়।

ইউক্রেন এ ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা জানায়নি। রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে দেশটি সাধারণ তেমন কোনো মন্তব্য করে না।

আলজাজিরা বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে বিমানবন্দর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT