Friday 20 November 2026,

উষ্ণতা বৃদ্ধিতে ঝুঁকির মুখে বিশ্বের খাদ্য সরবরাহ

প্রকাশিত : 10:07 AM, 15 August 2023 Tuesday 189 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আগেই খাদ্য সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের মরুকরণ সম্মেলনের সভাপতি আইভরি কোস্টের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যালাইন-রিচার্ড ডনওয়াহি এ সতর্কতা জারি করেছেন।

তিনি গত বছর মরুকরণের ওপর জাতিসংঘের কপ-১৫ শীর্ষ সম্মেলনের নেতৃত্ব দিয়েছিলেন। ঝুঁকির মুখে পড়ার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন-জলবায়ু পরিবর্তনের ফলে পানির ঘাটতি ও চাষাবাদের অনুন্নত অনুশীলন যা বৈশ্বিক কৃষিকে হুমকির মুখে ফেলছে। খরার প্রভাব যতটা পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই মাত্রা আরও বেশি বলে উল্লেখ করেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনকে একটি ‘মহামারি’ হিসাবে উল্লেখ করেছেন ডনওয়াহি। বলেন, আমাদের দ্রুত এর সঙ্গে লড়াই করতে হবে। আর জলবায়ুর অবনতি আমাদের পূর্বাভাসের চেয়েও দ্রুততর হচ্ছে।’

২০১৫ সালে প্যারিস চুক্তির অধীনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে দেশগুলো ‘প্রচেষ্টা চালিয়ে যেতে’ সম্মত হয়েছিল। কিন্তু ডনওয়াহি বলেন, প্রকৃতপক্ষে, ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আগেই মাটির ক্ষয়, পানি ঘাটতি ও মরুকরণ বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, তাপপ্রবাহ, তীব্র খরা আর বন্যার সমস্যা অনেক অঞ্চলে খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করছে। খাদ্য নিরাপত্তার, জনসংখ্যা স্থানান্তর আর মুদ্রাস্ফীতির ওপর খরার প্রভাব পড়ছে বলে জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT