Friday 20 November 2026,

সুদানে হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছেন নারীরা

প্রকাশিত : 10:05 AM, 15 August 2023 Tuesday 191 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

থামছে না সুদানের যুদ্ধ। বাড়ছে আতঙ্ক। মৃত্যুভয়ে জর্জরিত সুদানিদের ঘরে ঘরে এখন ‘হঠাৎ হারিয়ে’ যাওয়ার ভয়। কারণ, যুদ্ধকবলিত দেশটিতে কয়েক মাস ধরে এভাবেই হুট করে নিখোঁজ হয়ে যাচ্ছেন উঠতি বয়সি তরুণী ও মধ্যবয়সি নারীরা। আতঙ্কে রয়েছে কিশোরীরাও।

আধাসেনাদের (আরএসএফ) শঙ্কায় রাতের ঘুম হারাম হয়ে গেছে তাদের। রাষ্ট্রের রক্ষকদের এমন বর্বর-অনাচারের মধ্যে কোনো রকমে টিকে থাকা বাসিন্দারা পলকে পলকে আঁতকে ওঠেন তাদের মা-বোন-স্ত্রীদের নিয়ে। রাগে-ক্ষোভে-কষ্টে অসহায়ের মতো মাথার চুল ছিঁড়ছেন পরিবারের নিখোঁজ নারী ও মেয়েদের চিন্তায়। নিরুপায় হয়ে শেষ চেষ্টা হিসাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝুঁকে পড়ছেন তাদের খুঁজে পাওয়ার আশায়। আরব নিউজ। এপি।

১৫ এপ্রিল সেনা-আধাসেনা সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৯০০ মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন শত শত নারী। দিনের পর দিন ধর্ষণ, পাচার ও বাল্যবিয়ের মতো নৃশংসতার শিকার হচ্ছে। গুম হচ্ছে পরুষরাও। খার্তুমের অনলাইন সহায়তা প্রকল্প ‘মাফকুদ (নিখোঁজ)’ নিখোঁজদের নাম, ছবি ও পরিবারের একজন সদস্যের ফোন নম্বরসহ তালিকাভুক্ত করে। তালিকাভুক্ত অনেকের মধ্যেই রয়েছেন ১৭ বছর বয়সি সাবা বালোউমা মোখতার। মেয়েটিকে ১৮ মে ওমদুরমানে শেষ দেখা যায়।

মানবাধিকার গোষ্ঠী ও সুদানের কর্মীরা জানান, অনেককে আরএসএফ ধরে নিয়ে গেছে। উত্তর খার্তুমের হেবা ইবেইদ বলেন, আধাসামরিকরা তাকে তিন মাস ধরে আটকে রাখে। তাকে ও সেখানে আটক মেয়েদের তাদের জন্য রান্না করতে বাধ্য করা হয়। নিখোঁজদের মধ্যে কেউ কেউ হামলায় মারা গেছেন বলে ধারণা করা হয়। অনেককে আবার কয়েকদিন, সপ্তাহ বা মাস ধরে বন্দি রাখার পরে রাস্তার পাশে ফেলে রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী (৩৭) আরব নিউজকে বলেন, জুন মাসে তার গ্রামে আধাসামরিক বাহিনীর আক্রমণে তাকে উত্তর দারফুরে বাস্তুচ্যুত করা হয়। একজন যোদ্ধার যৌন নিপীড়নের শিকার হওয়ার কথাও জানান।

আরও বলেন, তার স্বামীসহ বেশ কয়েকজন বন্ধু ও আত্মীয়দের হত্যা করা হয়। পশ্চিম দারফুরের এল-জেনিনার আরেকজন মহিলা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘তিনি মে মাসে তার সম্প্রদায়ের ওপর যোদ্ধাদের আক্রমণ করার সময় নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রত্যক্ষ করেছেন।’ সুদানিজ অ্যাসোসিয়েশন বলেছে, তারা যুদ্ধের সময় ৪৩০টি নিখোঁজের রিপোর্ট দাখিল করেছেন।

সুদানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, তারা সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার ২১টি ঘটনার বিশ্বাসযোগ্য প্রতিবেদন পেয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত নতুন প্রতিবেদনে নারী ও মেয়েদের বিরুদ্ধে যৌন সহিংসতার একাধিক ঘটনা, হাসপাতাল ও গির্জার মতো বেসামরিক অবকাঠামোতে হামলা এবং ব্যাপক লুটপাটের বিবরণ দেওয়া হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালার্মড এক বিবৃতিতে বলেন, ১২ বছরের কম বয়সি অসংখ্য মেয়েরা অন্যান্য ধরনের যৌন সহিংসতাসহ ধর্ষণের স্বীকার হয়েছে। আরও বলেন, ‘নির্যাতিত ও জীবিতদের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।’ সুদান সরকারের নিজস্ব ‘কমব্যাটিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন ইউনিট’ রাজধানী খার্তুমে অন্তত ৪২টি ও দারফুর অঞ্চলে ৪৬টি অভিযোগ নথিভুক্ত করে। লজ্জা আর কলঙ্কের ভয়ে অভিযোগ সামনে আনছেন না সুদানে এমন নারী এখন অসংখ্য।

১ আগস্ট দেশটির যৌন সহিংসতার ক্রমবর্ধমান সংকট মোকাবিলার চেষ্টায় একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন আরএসএফ’র ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আব্দুল-রহিম দাগালোর সঙ্গে সাক্ষাৎ করেন। প্যাটেন খার্তুম ও দারফুর উভয় স্থানেই যৌন সহিংসতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT