Friday 20 November 2026,

আরও ৪ দেশে যাচ্ছে তুরস্কের আঙ্কা ড্রোন

প্রকাশিত : 05:45 PM, 22 June 2023 Thursday 203 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কে নির্মিত মাঝারি উচ্চতার এবং দীর্ঘ সহনশীলতা তথা দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম শ্রেণির আঙ্কা নামক মনুষ্যবিহীন আকাশ যান (ইউএভি) অন্যান্য দেশে রপ্তানির জন্য প্রস্তুত হয়েছে।

‘তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) প্রধান পণ্য প্রকৌশলী জিয়া দোগান আনাদোলুকে বলেছেন, চলতি বছর অন্য চার দেশে আঙ্কা ড্রোন পাঠাবে তুরস্ক।

তিনি আরও বলেন, ‘একটি বিদেশি গ্রাহক ইতোমধ্যে সক্রিয়ভাবে আঙ্কা ড্রোন ব্যবহার করছে,’ ডোগান বলেছেন।

তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান বলেন, ২০২৪ সালে ডেলিভারির জন্য অন্য দেশের সঙ্গে একটি রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডোগান উল্লেখ করেছেন যে, স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া আঙ্কা ড্রোনের মোট ফ্লাইট সময় দুই লাখ ঘণ্টায় পৌঁছেছে। আঙ্কা ইউএভির প্রথম মডেলটি আকাশে উড়েছিল ২০১০ সালে।

প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কা ড্রোন দিনরাত্রি সব আবহাওয়া গোয়েন্দাগিরি, লক্ষ্য শনাক্ত ও টার্গেট করা, গোয়েন্দা মিশন সম্পাদন করা এবং স্বয়ংক্রিয় টেকঅফ ও অবতরণসহ স্বায়ত্তশাসিত ফ্লাইট ক্ষমতা বৈশিষ্ট্যযুক্ত।

তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত। এর লক্ষ্য ছিল বিদেশি সরবরাহকারীদের ওপর তুরস্কের নির্ভরতা হ্রাস করা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT