Friday 20 November 2026,

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে দুটি গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেন

প্রকাশিত : 06:05 AM, 12 June 2023 Monday 205 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে দক্ষিণ ও পূর্বাঞ্চলে সাফল্যের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার কাছ থেকে দুটি গ্রাম পুনরুদ্ধারের দাবির কথা জানিয়েছে ইউক্রেন।

রোববার রাশিয়ার যুদ্ধপন্থি সামরিক ব্লগ দ্য রায়বার টেলিগ্রাম চ্যানেল এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

খবরে বলা হয়েছে, রোববার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া ও পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক থেকে রণক্ষেত্রের খবর খুব কম পাওয়া গেছে। তবে রুশ সাংবাদিক ও প্রচারকদের মন্তব্যের সারাংশ ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

আরও জানিয়েছে, দোনেৎস্কতে ভেলিকা নভোসিল্কা শহরের দক্ষিণে দুটি গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইউক্রেনের বাহিনী।

এই চ্যানেলটি মস্কোর আক্রমণের নিয়মিত আপডেট প্রকাশ করে।

আরেকটি চ্যানেল ওয়ারগঞ্জো বলেছে, একই এলাকায় ইউক্রেনের সেনাবাহিনী নির্দিষ্ট কৌশলগত সাফল্য পেয়েছে।

এখান থেকে কয়েক মাইল দক্ষিণে উরোঝাইন গ্রামে লড়াই চলছে বলে রায়বার চ্যানেল উল্লেখ করেছে।

ইউক্রেনীয় পদাতিক বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভেলিকা নভোসিল্কা শহরের কয়েক কিলোমিটার দক্ষিণের একটি গ্রামে ইউক্রেনীয় পতাকা উত্তোলন করেছে ৬৮তম ব্রিগেডের সদস্যরা।

শনিবার আরও পশ্চিম দিকে ওরিখিভ অঞ্চলে রুশ অবস্থানে ইউক্রেনের কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

স্বতন্ত্রভাবে রণক্ষেত্রের এসব খবর যাচাই করতে পারেনি সিএনএন।

রবিবার যুদ্ধক্ষেত্রের হালনাগাদ তথ্যের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনের জেনারেল স্টাফের সর্বশেষ প্রতিবেদনে শুধু উল্লেখ করা হয়েছে, রুশ সেনারা প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে।

এর আগে বাখমুতের কাছের কয়েকটি ফ্রন্টলাইনে বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি। শনিবার তিনি দাবি করেছেন, ‘২৪ ঘণ্টায় পূর্বের এই শহরটির কাছে এক হাজার ৪০০ মিটার পর্যন্ত অগ্রসর হয়েছে আমাদের সেনারা।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT