Friday 20 November 2026,

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

প্রকাশিত : 05:49 PM, 31 May 2023 Wednesday 196 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামিন আগামী ২ জুন পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বুধবার ১৯০ মিলিয়ন পাউন্ড নিষ্পত্তির মামলায় আদালত তার অন্তর্বর্তী জামিন বাড়ায়।

অপরদিকে আদালত ১৪৪ ধারা লঙ্ঘন সংক্রান্ত পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের মেয়াদ ১০ দিন বাড়িয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার এ খবর দিয়েছে। এতে বলা হয়, এর আগে একই মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য তিনি তার স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের ভিতরে উপস্থিত একটি জবাবদিহি আদালতে যান। আদালত সাবকে ফার্স্ট লেডির আবেদন নিষ্পত্তি করে তাকে চলে যাওয়ার অনুমতি দেয়।

এর আগে গত ৯ মে ওই মামলায় ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। আইএইচসি প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, যা দেশটিজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করে। পরবর্তীতে তিন দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT