Friday 20 November 2026,

ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: বাইডেন

প্রকাশিত : 05:29 PM, 21 May 2023 Sunday 200 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন যে, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে ওয়াশিংটন। সেই সঙ্গে কিয়েভকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, রোববার জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে নতুন করে যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন, তার মধ্যে গোলাবারুদ, কামান, সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে।

প্রসঙ্গত, বাইডেন পশ্চিমা মিত্রদের ইউক্রেনে উন্নতমানের এফ-১৬ জেট বিমান হস্তান্তর করার অনুমতি দেওয়ার কয়েক দিন পর নতুন প্রতিশ্রুতি দিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোতে ঝটিকা সফর শুরু করেন। সফরকালে তিনি জার্মানির কাছ থেকে ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি পেয়েছেন। এ ছাড়া ফ্রান্স ও ব্রিটেনের কাছ থেকেও অনুরূপ নতুন অস্ত্রের প্রতিশ্রুতি পেয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নেতা।

এদিকে জেলেনস্কি জি-৭ শীর্ষ সম্মেলনে আশ্চর্যজনকভাবে উপস্থিত হওয়ার পাশাপাশি সংস্থাটির সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন। এর মধ্যে ভারত, ব্রাজিল, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের মাধ্যমে অ-পশ্চিমা দেশগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। এসব দেশ চলমান যুদ্ধে কোনো পক্ষ অবলম্বন না করে নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তার পর থেকেই দেশটিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তবে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে পেরে উঠছিল না ইউক্রেন।

এ অবস্থায় অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের কাছ থেকে ফাইটার জেট চেয়ে আসছিল ইউক্রেন। কিন্তু এত দিন দেশটিকে এফ-১৬ যুদ্ধ বিমান দিতে রাজি হয়নি কোনো দেশ। শেষ পর্যন্ত কিয়েভকে ফাইটার জেট দিতে সম্মতি দিয়েছে ওয়াশিংটন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT