Friday 20 November 2026,

বান্ধবীকে জড়িয়ে ধরে গুলি, হোস্টেলে গিয়ে আত্মহত্যা বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রকাশিত : 06:54 AM, 20 May 2023 Saturday 184 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই বিভাগে ও বর্ষে পড়া বান্ধবীর সঙ্গে সামান্য বাগ্বিতণ্ডা। অকস্মাৎ বান্ধবীকে জড়িয়ে ধরে পকেট থেকে পিস্তল বের করে তার বুকে গুলি করেন তিনি। এরপর হোস্টেলে ফিরে নিজেও সেই পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। খবর এনডিটিভির।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়দায়। নয়দার শিব নাদার ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তারা।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার সামনেই ঘটনাটি ঘটে। অনুজ নামে ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলের বাইরে বান্ধবীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর হঠাৎ করেই তিনি বান্ধবীকে জড়িয়ে ধরেন এবং পকেট থেকে পিস্তল বের করে বান্ধবীকে গুলি করে দেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বান্ধবীকে গুলি করার পর অনুজ সোজা ছেলেদের হোস্টেলে নিজের কক্ষে চলে যান। সেখানে গিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বলছে, ওই দুই শিক্ষার্থী খুব ভালো বন্ধু ছিলেন। তবে সম্প্রতি কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

তবে কী বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ এ ব্যাপারে নিশ্চিত কিছু জানে না পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT