Friday 28 August 2026,

দ্বিতীয় দফা ভোটগ্রহণের ঘোষণা তুরস্কের সুপ্রিম ইলেক্টোরাল বোর্ডের

প্রকাশিত : 09:48 PM, 15 May 2023 Monday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। তাই দ্বিতীয় রাউন্ডে আগামী ২৮মে আবারও হবে ভোটগ্রহণ। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল বোর্ড এ ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার।

এ পর্যন্ত রিসেপ তাইয়্যেপ এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট। আর এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগ্লু পেয়েছেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। দ্বিতীয় দফায় লড়বেন এই দুই প্রার্থী।

সুপ্রিম ইলেক্টোরাল বোর্ডের এ ঘোষণার পর সমর্থকদের আশাহত না হওয়ার আহ্বান করেন কিরিচদারোগ্লু। এক টুইটবার্তায় তিনি বলেন, আশা করি আমরাই এগিয়ে থাকবো।

এদিকে তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোগানের দল একে পার্টি।

ভোটে এরদোগানের এগিয়ে থাকা নিয়ে আনন্দিত এরদোগানের সমর্থকরা। রাজধানী আঙ্কারায় দলীয় সদর দপ্তরের সামনে স্থানীয় সময় রোববার রাত থেকেই ভিড় করেছেন হাজার হাজার সমর্থক।

সেখানে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় সমর্থকরা খুশিতে গান গাইতে শুরু করলে এরদোগানও তাদের সঙ্গে তাল দিতে থাকেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT