Friday 20 November 2026,

তুরস্কের নির্বাচনি ফলাফলের প্রেক্ষাপটে যা বলল রাশিয়া

প্রকাশিত : 09:48 PM, 15 May 2023 Monday 191 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কে রোববার (১৪ মে) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী থেকে অনেক এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন নেতা রিসেপ তাইয়েপ এরদোগান। যদিও ৫১ শতাংশ ভোট না পাওয়ায় প্রথম রাউন্ডে পুনঃনির্বাচিত হতে পারেননি তিনি। তবে একই সঙ্গে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন একে পার্টির নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স।
এ অবস্থায় তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ।

অপরদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আঙ্কারার সঙ্গে তাদের সম্পর্ক সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা খুব মনোযোগ এবং আগ্রহের সঙ্গে তুরস্কের খবরাখবর পর্যবেক্ষণ করছি। আমরা তুরস্কের জনগণের পছন্দকে সম্মান করব।’

‘আমরা আশা করি, যে কোনো অবস্থায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং সেটা আরও গভীর ও প্রসারিত হবে,’ বলেন দিমিত্রি পেসকভ।

প্রসঙ্গত, এরদোগান প্রথম রাউন্ডে ৪৯.৫ শতাংশ ভোট পেয়েছেন। আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT