Friday 20 November 2026,

বিক্ষোভ ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান ইমরান খানের

প্রকাশিত : 06:21 AM, 14 May 2023 Sunday 179 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিজের গ্রেফতারের পর পাকিস্তানে যে সহিংসতা ও বিক্ষোভ হয়েছে তার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। খবর ডনের।
এ সময় পাক সেনাপ্রধানের বক্তব্যের কড়া জবাব দেন ইমরান খান। তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনি রাজনীতিতে নেমে গেছেন। এখন দল বাছাই করুন।

এর আগে দেশটির সেনাপ্রধান আসীম মুনির সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। বলেন, সহিংসতায় সঙ্গে জড়িত সকল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

জাতির উদ্দেশে ইমরান খান বলেন, আজ আমাদের গণতন্ত্র সুতোয় ঝুলছে। শুধু বিচার বিভাগই এটিকে বাঁচাতে পারে। এই মাফিয়ারা বিচার বিভাগের ওপর হামলা চালাচ্ছে, তাই আমি জাতিকে আমাদের বিচার বিভাগ ও সংবিধানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

১ ঘণ্টার ওই ভাষণের শেষে রোববার সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ইমরান খান।

তিনি বলেন, বিকাল সাড়ে ৫টায় আমি সবাইকে, বিশেষভাবে নারীদের উদ্দেশে বলছি- কারণ আমি আমাদের ঘরে ঘরে বিপ্লব দেখতে পাচ্ছি, রাস্তায় নেমে আসার আহ্বান জানাই। আপনারা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বের হয়ে আসুন। প্ল্যাকার্ডে লিখুন ‘হাকিকি আজাদি’ (সত্যিকারের স্বাধীনতা) এবং ‘সংবিধান বাঁচাও, পাকিস্তান বাঁচাও’।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT